ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের সন্ধান, পরীক্ষার জন্য তিন বোতল গ্যাস সংগ্রহ করল বাপেক্স

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের সন্ধান, পরীক্ষার জন্য তিন বোতল গ্যাস সংগ্রহ করল বাপেক্স

স্থানীয়দের চোখে পড়া বুদবুদের উৎসে মিলল মিথেন গ্যাসের উপস্থিতি; বাপেক্স বলছে, পরীক্ষার পর জানা যাবে গ্যাসের প্রকৃতি

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। শনিবার (১ নভেম্বর) দিনব্যাপি উপজেলার প্রেমতলীতে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্সের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তিন বোতল গ্যাস সংগ্রহ করেছে পরীক্ষার জন্য।

গত কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি ও পাড়ের বালু থেকে গ্যাসের বুদবুদ উঠছে। স্থানীয়রা দিয়াশলাই জ্বালিয়ে দেখেন, বালুর ওপরেই আগুন জ্বলছে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোদাগাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ফায়ার সার্ভিসের একটি দল পাঠান। তারা গ্যাসের বুদবুদ ওঠার সত্যতা নিশ্চিত করেন এবং বিষয়টি বাপেক্সকে জানানো হয়।

শনিবার বাপেক্সের ব্যবস্থাপক (জিওলজি) এসএম নাফিফুন আরহাম, উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম ও পিজিসিএল ব্যবস্থাপক রাসেল কবীরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তাদের সঙ্গে ছিলেন ইউএনও ফয়সাল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। দলটি গ্যাস ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে মিথেন গ্যাসের উপস্থিতি নিশ্চিত করে।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “বাপেক্সের পরীক্ষায় মিথেন গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। স্থানটি সংরক্ষিত ঘোষণা করা হয়েছে এবং সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের প্রধান এসএম নাফিফুন আরহাম বলেন, “আমরা ডিটেক্টরের মাধ্যমে মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছি এবং তিন বোতল গ্যাস সংগ্রহ করেছি। এটি ল্যাবে পরীক্ষা করে গ্যাসের উৎস ও প্রকৃতি জানা যাবে। পর্যাপ্ত মজুদ থাকলে উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের সন্ধান, পরীক্ষার জন্য তিন বোতল গ্যাস সংগ্রহ করল বাপেক্স

আপডেট সময় : ০৭:২৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫