ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাই খুন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৪৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাই খুন

শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কান্দা শেরী এলাকায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম একাব্বর (২৮)। তিনি ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ছোট ভাই ফারুক মিয়া দীর্ঘদিন ধরে সন্দেহ করতেন, তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে স্ত্রী মাকসুদার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরেই বড় ভাই একাব্বরকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা একাব্বরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তিনি মারা যান।

এ বিষয়ে ফারুকের স্ত্রী মাকসুদা বেগম বলেন, “আমার সঙ্গে কোনো পরকীয়া সম্পর্ক ছিল না। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় আমাকে দোষারোপ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

শেরপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. প্রমা বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।”

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “ঘটনাটি পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের দা’র কোপে বড় ভাই খুন

আপডেট সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫