ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল আইইবির নির্বাচনে দুই পদে জয়ী মান্দার ইঞ্জিনিয়ার আরফান আলী পিকে বাগাতিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ নেতা বাবর মাস্টার আটক শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

রাণীনগরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৪৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সরকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গমের বীজ পাবেন ৫০০ জন কৃষক, সরিষার বীজ পাবেন ৪,২০০ জন, সূর্যমুখী ২০ জন, চিনাবাদাম ১০ জন, পেঁয়াজ ৩০ জন, মুগ ৩০ জন এবং মসুর ২০ জন কৃষক।

উদ্বোধনের দিনে ১০০ জন কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই পুরো বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানানো হয়।

October 26, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন

আপডেট সময় : ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫