ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

নিরাপদ সড়ক দিবসে রাজশাহীতে বাস চাপায় নিহত ২

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৬:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৩১৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপদ সড়ক দিবসে রাজশাহীতে বাস চাপায় নিহত ২

নিরাপদ সড়ক দিবসে রাজশাহীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।বুধবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে রাজশাহী নগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) এবং একই উপজেলার কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৫)।

পুলিশ জানায়, ইউটার্ন নেওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান, অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, আজিজুর রহমান ও সৈবুর রহমান একই মোটরসাইকেলে চড়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। সিটিহাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের দ্রুতগতির বাসটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই বাসের নিচে পড়ে নিহত হন। পরে বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, বাসের মালিক চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। নিহতদের একজনের আত্মীয় ওই বাস কোম্পানির কাউন্টারে চাকরি করেন। তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই রামেক হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন।

শাহমখদুম থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী পরিবারের অভিযোগ না থাকায় সড়ক পরিবহন আইনে কোনো মামলা হয়নি। তবে পুলিশ একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিরাপদ সড়ক দিবসে রাজশাহীতে বাস চাপায় নিহত ২

আপডেট সময় : ০৬:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫