ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

বিএনপি পঞ্চগড় পৌরসভার আধুনিকীকরণে মহাপরিকল্পনা নিয়েছে-ব্যারিস্টার নওশাদ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ২৮৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি পঞ্চগড় পৌরসভার আধুনিকীকরণে মহাপরিকল্পনা নিয়েছে-ব্যারিস্টার নওশাদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, বিএনপি আগামিতে সরকার গঠন করতে পারলে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, “আমরা এখন নবীন প্রজন্মের কাছে যাচ্ছি— তারা আগামিতে কী চায়, পঞ্চগড়কে কীভাবে দেখতে চায়, সেটি জানার চেষ্টা করছি।”

বুধবার (২২ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পঞ্চগড়-১ আসনে বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “আমাদের রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। এখন তথ্যপ্রযুক্তির যুগ, নাগরিকরা আগের তুলনায় অনেক বেশি সচেতন ও অগ্রসর চিন্তাধারার। তাই রাজনীতিতেও ভাবনা, কর্মপদ্ধতি ও কর্মকৌশলে আমূল পরিবর্তন প্রয়োজন।”

তিনি আরও জানান, নবীন প্রজন্মের চিন্তা-ভাবনা ও স্বপ্ন জানার জন্য বিএনপি একটি রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে যার শিরোনাম — ‘২০৫০ এর পঞ্চগড়’। “এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা জানতে চাই, তরুণ প্রজন্ম ভবিষ্যতের পঞ্চগড়কে কেমন দেখতে চায়,” বলেন তিনি।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, বিএনপি সরকার গঠন করলে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সংযোগ করা হবে। এছাড়া সরকারি বা বেসরকারি উদ্যোগে একটি মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনাও রয়েছে। কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও তিনি বলেন, “পঞ্চগড় পৌরসভাকে আধুনিক ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। নাগরিক সেবা ডিজিটালাইজেশন ও অবকাঠামো উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি পঞ্চগড় পৌরসভার আধুনিকীকরণে মহাপরিকল্পনা নিয়েছে-ব্যারিস্টার নওশাদ

আপডেট সময় : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫