ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গ নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি বিশ্বকাপে না যাওয়া ‘মারাত্মক ভুল’-সাকিব আল হাসান বাউয়েটে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত, সংশোধিত বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২ সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন দশকেও জলাবদ্ধতা কাটেনি চট্টগ্রামে, সংসদে দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও তালিকা স্থগিত, নতুন করে যাচাই-বাছাই নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সং/ঘ/র্ষে বাবা-মেয়েসহ নিহত ৫ পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পুকুরে ডুবে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়মান হোসেন সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহের শুক্রবার-শনিবার পরিষদের পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে খোঁজাখুজির পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করে।

অভিভাবক মাশহুর রহমান বলেন, প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে। এটা তাদের অবহেলা দায়ী। এর দায় তাদের নিতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্খিত ঘটনা। এমন মৃত্যু কাম্য নয়।

ঘটনার সতত্যা নিশ্চিত করে, ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, সাঁতার প্রশিক্ষণে এসে শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫