ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত, পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত, পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে প্রেসক্লাব মিলনায়তনে নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি রফিক বাবনের সভাপতিত্বে অনুষ্ঠিত তলবী সভায় দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গঠনতন্ত্রের আলোকে প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং আসন্ন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক ইত্তেফাকের জাহিদুল হুদা ফরহাদ, সদস্যরা হলেন এনটিভির হালিম খান, দেশ রুপান্ন্তরের আব্দুল হাকিম, এখনটিভির মাহবুব হোসেন, এবং সারাবাংলার আতিকুল ইসলাম লিটন।

সভায় সিদ্ধান্ত হয়, আহ্বায়ক কমিটি ৪৫ দিনের মধ্যে মধ্যে একটি নির্বাচন কমিশন গঠন করে গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন করবে এবং নির্বাচিত পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

নাটোর প্রেসক্লাবের সদস্যরা সদ্য বিলুপ্ত কমিটির নেতৃত্ব ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের নিষ্ঠা, সহযোগিতা ও কর্মপ্রচেষ্টায় প্রেসক্লাবের মর্যাদা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

এদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, কমিটি দায়িত্বশীলতা, ঐক্য ও স্বচ্ছতার মাধ্যমে প্রেসক্লাবের গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাটোর প্রেসক্লাবের সদস্যরা আহ্বায়ক কমিটির প্রতি পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে আহ্বায়ক জাহিদুল হুদা ফরহাদ সাংবাদিকদের বলেন, “নাটোর প্রেসক্লাব আমাদের সবার যৌথ ঐতিহ্য ও মর্যাদার প্রতীক। সকলের ঐক্য, আন্তরিকতা ও সহযোগিতায় আমরা দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাহী পরিষদ গঠন করব।”

পরে সদ্য বিদায়ী পরিষদের নেতৃবৃন্দ নবগঠিত আহবায়ক কমিটির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত, পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : ১২:৫২:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫