ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাগাতিপাড়ায় সিটিএম-পিইআই পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন বিশ্ব ব্যাংক ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি দলের

ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় সিটিএম-পিইআই পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন বিশ্ব ব্যাংক ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি দলের

নাটোরের বাগাতিপাড়ায় সিটিএম প্রকল্প-পিইআই পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংক ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি দল। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র ব্যবসায়ী, গবাদিপশু খামারী ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা।

এ সময় বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার জেসমিন রাজভান্ডারী, সোশ্যাল প্রোটেকশন স্পেশালিস্ট অভিরূপ সরকারসহ সমাজসেবা অধিদপ্তর ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রকল্পের আওতায় উপজেলার ৯৮৭ জন উপকারভোগীকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনপ্রতি ৪৫ হাজার টাকা করে মোট ৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এই কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী গরু-ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসায় যুক্ত হয়ে স্বাবলম্বী হবেন বলে তারা আশাবাদী।

রিক বাগাতিপাড়া শাখার ফিল্ড সুপারভাইজার জীবন চন্দ্র বর্মন জানান, প্রকল্পের লক্ষ্য হচ্ছে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আত্মবিশ্বাসী ও টেকসই জীবিকায়ন গড়ে তুলতে সহায়তা করা।

উপকারভোগীরা বিশ্ব ব্যাংক, সমাজসেবা অধিদপ্তর ও রিক বাগাতিপাড়া শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

September 24, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় সিটিএম-পিইআই পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন বিশ্ব ব্যাংক ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি দলের

আপডেট সময় : ০৩:০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫