ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ‘বাবুই হাট’, ২০ স্টলে ৪০ উদ্যোক্তার পণ্য হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মানুষ-হাতি সংঘাত কমানোর উদ্যোগ- শেরপুরে পরিবেশমন্ত্রী মাহফিলের নামে ষড়যন্ত্রের চেষ্টা মেনে নেওয়া হবে না- পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতার আহ্বান রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ৫৫ মণ্ডপে নিরাপত্তার পরিকল্পনা রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু সাপাহারের জবই বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ পুঠিয়ায় স্বামীর ওপর ব্লেড দিয়ে হামলার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০-৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্তের আশঙ্কা

পুঠিয়া পৌরসভায় সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান শুরু

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৩৩০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়া পৌরসভায় সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান শুরু

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশ-এর উদ্বেগে রাজশাহীর পুঠিয়া পৌরসভায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এই কার্যক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ওষুধ ছিটানো হবে।

পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় নালা-নর্দমা, ড্রেন, খোলা জলাশয় এবং আবাসিক এলাকায় মশার ওষুধ ছিটানো হচ্ছে। একইসঙ্গে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম।

পৌরসভার একজন কর্মকর্তা বলেন, “মশার বংশবিস্তার রোধে এই অভিযান চালানো হচ্ছে। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এ কার্যক্রম সফল হবে না।”

এদিকে নাগরিকদের উদ্দেশ্যে পৌরসভা থেকে অনুরোধ জানানো হয়েছে, যেন তারা নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখেন, জমে থাকা পানি অপসারণ করেন এবং পৌরসভার কার্যক্রমে সহযোগিতা করেন। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “সঠিক সময়ে এ ধরনের কার্যক্রম শুরু হওয়ায় আমরা আশাবাদী। তবে নিয়মিতভাবে এ উদ্যোগ চালু থাকলে আরও ভালো হতো।”
পৌরসভা থেকে জানানো হয়েছে, মশামুক্ত শহর গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়া পৌরসভায় সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান শুরু

আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫