ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি বাগাতিপাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুরে প্রশাসনিক জটিলতায় বিপাকে ইটভাটা শিল্প, ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা’র মৃত্যু লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার ওপরে, তিস্তা পাড়ে আতঙ্ক রাজশাহীতে ৩ লাখাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নাটোরে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু

বাগাতিপাড়ায় প্রতিবন্ধী ও বিধবা নারীকে রিক’র প্রায় সাড়ে ৪ কোটি নগদ আর্থিক অনুদান প্রদান

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৩:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৬৪৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় প্রতিবন্ধী ও বিধবা নারীকে রিক’র প্রায় সাড়ে ৪ কোটি নগদ আর্থিক অনুদান প্রদান

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রতিবন্ধী ও বিধবা নারীকে প্রশিক্ষণ দেয়ার পর জীবন মান উন্নয়নে এককালীন ৪ কোটি ৪৪ লক্ষ ১৫ হাজার টাকা নগদ আর্থিক অনুদান হিসেবে হাতে তুলে দিলেন, বেসরকারি এনজিও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দয়রামপুর বাজারে অবস্থিত ডাচ্ বাংলা ব্যাংক শাখার মাধ্যমে উপকারভোগীদের হাতে নগদ ৪৫ হাজার টাকা তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বাগাতিপাড়া শাখা অফিসের ফিল্ড সুপারভাইজার জীবন চন্দ্র বর্মন, কেইস ম্যানেজার রায়হানুল ইসলাম, ডাচ্-বাংলা ব্যাংক, দয়ারামপুর শাখা ম্যানেজার লুৎফর রহমান।

উল্লেখ এর আগে বাগাতিপাড়া সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভাতাভোগী মানুষদের নিয়ে জীবন দক্ষতা, আর্থিক সাক্ষরতা, ব্যবসায়িক দক্ষতা ও বিভিন্ন বিষয় নিয়ে একটি গ্রুপে ৩০জন করে পাঁচদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়, সেই কর্মশালা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য ৩৯৭ জন প্রতিবন্ধী ও ৫৯০ বিধবা নারীসহ মোট ৯৮৭ জনকে আর্থিক অনুদানের চেক দেয়া হয়। বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় তাদেরকে জনপ্রতি ৪৫ হাজার টাকা করে মোট ৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকা দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান বলেন,সমাজসেবা মন্ত্রণালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬ টি জেলার ৬ টি উপজেলায় এই কার্যক্রম চলমান হয়েছে, তারই ধারাবাহিকতায় বাগাতিপাড়াতে আমরা জনপ্রতি ৪৫ হাজার টাকা প্রদান করছি, যারা উপকার ভোগী তাদের প্রশিক্ষণে মাধ্যমে গরু ছাগল পালন অথবা ক্ষুদ্র ব্যবসা করতে অঙ্গীকারবদ্বদের মনিটরিং টিম রয়েছে,যদি কেহ এই টাকা অপব্যবহার করে তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বাগাতিপাড়া শাখা অফিসের ফিল্ড সুপারভাইজার জীবন চন্দ্র বর্মন সিটিএম প্রকল্প-পিইআই পাইলট সার্ভিস কার্যক্রম এককালীন অনুদান প্রদান কর্মশালা ও প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ৬টি উপজেলায় দশ হাজার সুবিধাভোগীদের আর্থিক সাক্ষরতা, ব্যবসায়িক দক্ষতা ও জীবন দক্ষতা উন্নত করণ,আত্মবিশ্বাস, আত্ম-সম্মান ও সক্ষমতা শক্তিশালী করণের মাধ্যমে স্থায়িত্বশীল জীবিকায়ন তৈরী করা,সম্পদ সৃষ্টি ও বৃদ্ধির মাধ্যমে দশ হাজার চরম দরিদ্র, ঝুকিপূর্ণ নারী পুরুষ ও তাদের পরিবারগুলোর অর্থনৈতিক ক্ষমতায়নের সুবিধার্থে সুযোগ সৃষ্টি করা,ব্যবস্থাপনামূলক/পরিচালনামূলক দক্ষতা ও কার্যকারিতার উন্নয়ন করতে জ্ঞান ও অভিজ্ঞতা একীভূত করে প্রোডাক্টিভ ইকোনোমিক ইনক্লুশন (পিইআই) সুবিধাভোগী ও তাদের পরিবারের জন্য একটি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে রূপান্তর করা।

উপকারভোগী ব্যাক্তি বাগাতিপাড়া পৌরসভার লক্ষনহাটি মহল্লার আকরাম হোসেন ও উমর ফারুক উভয়ই প্রতিবন্ধী, তারা উপজেলা সমাজসেবা কার্যলয় ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)বাগাতিপাড়া শাখার প্রতি কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা আসলেই হতদরিদ্র, প্রতিবন্ধী হওয়ার কারনে আয় রোজকার করতে অক্ষম এখন এই টাকা নিয়ে একটি ছোট গরু কিনে লালন পালন করে পরিবারে স্বচ্ছলতা ফিরে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় প্রতিবন্ধী ও বিধবা নারীকে রিক’র প্রায় সাড়ে ৪ কোটি নগদ আর্থিক অনুদান প্রদান

আপডেট সময় : ০৩:২৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫