ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

শেরপুরে সেবাগ্রহীতাদের হয়রানি এবং দুর্নীতি প্রতিরোধে দুদকের দিনব্যাপী গণশুনানি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে সেবাগ্রহীতাদের হয়রানি এবং দুর্নীতি প্রতিরোধে দুদকের দিনব্যাপী গণশুনানি

সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী দুদকের গণশুনানি। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ও জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এ শুনানি অনুষ্ঠিত হয়।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা এবং “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত গণশুনানিতে শেরপুরবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।

প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো.আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অ.দা.) তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

দিনব্যাপী এ গণশুনানিতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের মোট ১২৫ টি অভিযোগ উত্থাপন করা হয় এবং সেসব বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। জেলার ২৮ টি দপ্তরের মধ্যে অভিযোগগুলোর বেশীরভাগ ছিলো ভূমি ও সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে।

গণশুনানিতে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শুনানি শেষে অতিথিরা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। জনগণের অভিযোগ সমাধানে দুদক সর্বদা সচেষ্ট থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেরপুরে সেবাগ্রহীতাদের হয়রানি এবং দুর্নীতি প্রতিরোধে দুদকের দিনব্যাপী গণশুনানি

আপডেট সময় : ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫