ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে পাহাড়িয়াদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৫১৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পাহাড়িয়াদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়ায় পাহাড়িয়াদের ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে পাহাড়িয়াপল্লী এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আদিবাসীদের সুরক্ষায় কর্মরত সংগঠন গুলোর প্রতিনিধিরা এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫৩ বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায়ের ২০টি পরিবার বংশপরম্পরায় ওই পল্লীতে বসবাস করছে। হঠাৎ করে একটি ভূমিদস্যু চক্র দাবি করছে, এই জমি তাদের মালিকানাধীন। এটি পাহাড়িয়া সম্প্রদায়কে উচ্ছেদ করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

বক্তারা আরও বলেন, যে দলিল দেখিয়ে পাহাড়িয়াদের উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া। প্রকৃত দলিলপত্রে প্রমাণ রয়েছে- এই জমির মালিক পাহাড়িয়া পরিবারগুলোই। এ সময় তারা পাহাড়িয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে গেছে। স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে যে, কাউকে জোরপূর্বক উচ্ছেদ করতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পাহাড়িয়াদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১২:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫