ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ‘বাবুই হাট’, ২০ স্টলে ৪০ উদ্যোক্তার পণ্য হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মানুষ-হাতি সংঘাত কমানোর উদ্যোগ- শেরপুরে পরিবেশমন্ত্রী মাহফিলের নামে ষড়যন্ত্রের চেষ্টা মেনে নেওয়া হবে না- পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতার আহ্বান রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ৫৫ মণ্ডপে নিরাপত্তার পরিকল্পনা রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু সাপাহারের জবই বিলে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ পুঠিয়ায় স্বামীর ওপর ব্লেড দিয়ে হামলার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০-৩৫ লাখ টাকার মাছ ক্ষতিগ্রস্তের আশঙ্কা

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা

আগামী মাসের ১২তারিখ থেকে দেশব্যাপী শুরু হবে টাইফয়েড ভ্যাক্সিনেশন কার্যক্রম। টাইফয়েড ভ্যাক্সিন খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা। ইদানিং টাইফয়েড জ¦র প্রকট আকার ধারণ করেছে। এমন ক্ষতিকর রোগ প্রতিরোধে সরকার বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সেই সিদ্ধান্তকে মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগরে ক্যাম্পেইনের সমন্বয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। সভায় টিকাদানের সার্বিক বিষয় তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর)।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, শিক্ষা কর্মকর্তা, অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গনমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় ৯বছর থেকে ১৫বছরের সকল ছেলে-মেয়েরা এই টিকা পাবে। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্দিষ্ট দিন ও সময়ে এই টিকাদান কার্যক্রম চালানো হবে।

এছাড়া এই টিকাদান কার্যক্রম চলাকালীন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্দিষ্ট বয়সের ছেলে-মেয়েরা টিকা গ্রহণ করতে পারবে। উপজেলায় টাইফয়েড টিকার মোট লক্ষ্যমাত্রা ৪০৭৫১জন। এরমধ্যে স্কুলের শিক্ষার্থী (প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়) ২৯৫০৩জন। কমিউনিটি ১১২৪৮জন। মোট ছেলে ২০৮৬১ ও মোট মেয়ে ১৯৮৯০জন। ইতিমধ্যেই ৩হাজারের বেশি রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। প্রতিদিন ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই টিকা অবশ্যই ভরা পেটে গ্রহণ করাসহ নানা বিষয় সভায় তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সরকারের এমন সিদ্ধান্ত সত্যিই যুগান্তকারী। আগামীতে একটি সুস্থ্য প্রজন্ম বিনির্মাণ করতে এই টাইফয়েড টিকাদানের কোন বিকল্প নেই। ইতিমধ্যেই উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে টিকাদান কার্যক্রম শতভাগ সফল করার লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা সম্পন্ন করা হয়েছে। এছাড়া এই টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের বেশি বেশি সচেতন করার কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনাও প্রদান করা হয়েছে। একটি ছেলে কিংবা মেয়ে যেন এই টিকাদানের কার্যক্রম থেকে বাদ না পড়ে এবং টিাকাদান কার্যক্রম শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকলে বদ্ধপরিকর বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সভা

আপডেট সময় : ০৩:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫