ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, পুষ্টি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ পঞ্চগড় সীমান্তে ৫৪ ঘণ্টার বেশি আটকে নারী-শিশুসহ ১০ জন, একাধিক পতাকা বৈঠকেও মেলেনি সমাধান শেরপুর সীমান্তে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু উদ্ধার, চোরাকারবারিরা পালিয়ে গেছে পঞ্চগড়ে পুকুরে গোসলে নেমে মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু রাণীনগরে গাছ কেটে জমি দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে লালপুরে ভুটভুটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত রামিসা হ/ত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃ/ত্যুদণ্ডে স্বস্তি সিংড়াজুড়ে ঠাকুরগাঁও সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৫ বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিরো লাইনে মানবেতর জীবন

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃ-ত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৪৩৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃ-ত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন (৩) ও আয়েশা আক্তার (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। সোমবার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা আয়েশা আক্তার হলেন ওই গ্রামের আহসানের মেয়ে এবং জান্নাতুন জাহিদ হাসানের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।

জানা যায়, দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলছিল আয়েশা ও জান্নাতুন। একপর্যায়ে তারা বাড়ি থেকে বের হয়ে পাশের একটি পুকুরের ধারে যায়। দীর্ঘক্ষণ তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে স্থানীয়রা ওই পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।

এসময় গ্রামবাসী ও স্বজনরা দ্রæত পুকুর থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ওসি সরোয়ারে আলম খান আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃ-ত্যু

আপডেট সময় : ০৪:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫