ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

বোদায় রাস্তা নির্মাণে গণপিটুনির ঘটনায় তদন্ত সম্পন্ন, বৃষ্টিজনিত কারণে রাস্তার কার্পেটিংয়ে ত্রুূটি

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৫৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় রাস্তা নির্মাণে গণপিটুনির ঘটনায় তদন্ত সম্পন্ন, বৃষ্টিজনিত কারণে রাস্তার কার্পেটিংয়ে ত্রুূটি

পঞ্চগড়ের বোদায় গাইঘাটা এলাকায় রাস্তার নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে এলজিইডির কার্য্যসহকারীকে গণপিটুনি দেওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে দেখা গেছে, বৃষ্টির কারণে রাস্তার কার্পেটিং কাজের একটি অংশে কম্প্যাকশন সঠিকভাবে না হওয়ায় সমস্যা দেখা দেয়, তবে সার্বিকভাবে কাজের গুণগত মান সন্তোষজনক বলেই প্রতীয়মান হয়েছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) আনিসুল ওহাব খানের নেতৃত্বে গঠিত তদন্ত দল ৩ আগস্ট সরেজমিনে পরিদর্শনে যান। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিনিধি। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার নির্মাণকাজে নিম্নমানের খোয়া, মাটির ওপর কার্পেটিং ও হাত দিয়ে ওঠে যাওয়া মালামালের অভিযোগ ছিল। ফলে ২ আগস্ট বিক্ষুব্ধ জনতা কাজ বন্ধ করে দেয় এবং ঘটনাস্থলে উপস্থিত কার্য্যসহকারী জাহিদুল ইসলাম ও মামুনুর রশিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

তবে তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১ আগস্ট বিকেলে কাজ চলাকালীন হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়, ফলে বিছানো কার্পেটিং রোলিং করা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে প্রাইম কোটের ওপরে ধুলাবালি ও পানি জমে থাকায় পরের দিন কাজের মানে সমস্যার সৃষ্টি হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাৎক্ষণিকভাবে বিছানো মালামাল সরিয়ে পুনরায় কাজ না করায় জনমনে উত্তেজনা সৃষ্টি হয়।

তদন্তে আরও বলা হয় WBM এর thickness ও খোয়ার মান মোটামুটি সন্তোষজনক। carpeting এর thickness ও gradation নির্ধারিত মান অনুযায়ী ছিল। WBM এ প্রায় ৩০% ফিলার পার্টিকেল (#4 sieve pass) পাওয়া গেছে, যা কিছুটা বেশি হলেও সহনীয় মাত্রার কাছাকাছি।

প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রকল্প বাস্তবায়নের সময় আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় রাখা এবং কাজ শুরুর আগে সাইট পরিস্কারসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এবিষয়ে বোদা উপজেলা প্রকৌশলী (অঃ দাঃ) মো. আবুল কালাম আজাদ বলেন, গাইঘাটা এলাকার সড়ক উন্নয়ন কাজের একটি অংশে যে ত্রুটির অভিযোগ উঠেছিল, তা গুরুত্ব সহকারে তদন্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোদায় রাস্তা নির্মাণে গণপিটুনির ঘটনায় তদন্ত সম্পন্ন, বৃষ্টিজনিত কারণে রাস্তার কার্পেটিংয়ে ত্রুূটি

আপডেট সময় : ০১:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫