ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে আটক ২ রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৭, বিপুল মাদক উদ্ধার নাটোরের সিংড়ায় সারবোঝাই ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের ‘বাবুই হাট’, ২০ স্টলে ৪০ উদ্যোক্তার পণ্য হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে মানুষ-হাতি সংঘাত কমানোর উদ্যোগ- শেরপুরে পরিবেশমন্ত্রী মাহফিলের নামে ষড়যন্ত্রের চেষ্টা মেনে নেওয়া হবে না- পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী লালপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত, সংরক্ষণে সচেতনতার আহ্বান রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, ৫৫ মণ্ডপে নিরাপত্তার পরিকল্পনা রাণীশংকৈলে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

পঞ্চগড়ে জুলাই হ/ত্যা/র বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৩৬৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জুলাই হ/ত্যা/র বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ

জুলাই হত্যার বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল জুলাই দ্রোহ করেছে। শনিবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে ব্যারিস্টার বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এতে ছাত্র শিবিরের জেলা, উপজেলা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

পরে চৌরঙ্গী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবুল বাশার বসুনিয়া, তোফায়েল প্রধান, জুলফিকার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, শহীদ আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন

এ সময় বক্তারা জানান, গণঅভ্যুত্থানের এক বছর হতে চললেও জুলাই হত্যাকান্ডের দৃশ্যমান কোন বিচার দেখা যাচ্ছে না। ইন্টিরিম সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখনো স্বৈরাচারের দোসরেরা পঞ্চগড়ে দেদারসে ঘুরে বেড়াচ্ছে। কাউকে পুলিশ গ্রেপ্তার করছে না৷ অথচ কেউ অভিযোগ দিলেই বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করতো। নানা মিথ্যা মামলায় জড়িয়ে দিত।

বক্তার আরো বলেন, খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসরেরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিগত দিনে যেভাবে রাজপথে আন্দোলন সংগ্রামী নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে৷ আগামীতেও ফ্যাসিবাদের উত্থান হলে তাদেরকে প্রতিহত করবে ছাত্রশিবির।

বক্তারা, অবিলম্বে হাসিনাকে দেশে এনে ফাঁসির দাবি জানান। একই সাথে দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি তোলেন তারা। অন্যথায় জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের জন্য রাজপথে আবারো আন্দোলন সংগ্রাম করবে ছাত্র শিবির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে জুলাই হ/ত্যা/র বিচার ও জুলাই সনদ ঘোষণার দাবিতে শিবিরের জুলাই দ্রোহ

আপডেট সময় : ০৩:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫