ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

পঞ্চগড়ে কৃষি ব্যবস্থাপনা ও ফসলের উৎপাদনশীলতা বিষয়ক কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৪২৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে কৃষি ব্যবস্থাপনা ও ফসলের উৎপাদনশীলতা বিষয়ক কর্মশালা

পঞ্চগড়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) সদর উপজেলা পরিষদের হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় এ কংগ্রেসের আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিস।

সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ ও সদর উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবী। এসময়
বক্তারা বলেন, কৃষি উন্নয়নে ‘পার্টনার’ প্রোগ্রামের অগ্রাধিকার এবং স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকার সংশ্লিষ্ট সকলকে জোর ভূমিকা রাখতে হবে।

তারা ফসলে সার ও কীটনাশক ব্যবহারে কৃষকদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহবান জানান। এছাড়া কৃষি সম্প্রসারণ কর্মসূচি থেকে শুরু করে স্থানীয় উৎপাদনশীলতা ও পুষ্টি সংবর্ধন, উদ্যোক্তা মনোভাব তৈরি এবং প্রতিকূল প্রাকৃতিক প্রভাব মোকাবিলায় সাশ্রয়ী ও টেকসই প্রযুক্তি বিকাশে পলিসি ও মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা আশা প্রকাশ করে বলেন, পার্টনার কংগ্রেস থেকে জনপ্রিয় ও ফলপ্রসূ কৃষি প্রযুক্তি ও পদ্ধতির অভিজ্ঞতা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পঞ্চগড় অঞ্চলে কৃষিপ্রধান অর্থনীতিকে আরও এগিয়ে নেবে।উপজেলার কৃষি সম্প্রসারন অফিসার অর্জুন চন্দ্র রায়, ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা ও উপজেলার শতাধিক কৃষক এতে অংশ গ্রহণ করেন।

July 27, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে কৃষি ব্যবস্থাপনা ও ফসলের উৎপাদনশীলতা বিষয়ক কর্মশালা

আপডেট সময় : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫