ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ট্রাক্টরসহ আটক ৩ রাজশাহীতে পৃথক ঘটনায় নারী ও ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হ/ত্যার সন্দেহ রাণীনগরে জমি লিখে না দেওয়ায় বাবা-চাচাকে ছু/রিকাঘাতের অভিযোগ কন্যা দিবসে মেয়ের ছবি পোস্ট করে আবেগঘন বার্তা প্রতিমন্ত্রী পুতুলের বাউয়েটের ২৯তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়তে নাটোরে টাউন হল সভা বাগাতিপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভা, ৩০ মণ্ডপে আয়োজন রাণীনগরে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাসেলের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত লেবু বাগানে ১৭টি ককটেল উদ্ধার সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ

রাজশাহীর পবায় ভাইয়ের হাতে ভাই খু-ন, মা-ছেলে গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:২৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৫২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর পবায় ভাইয়ের হাতে ভাই খু-ন, মা-ছেলে গ্রেপ্তার

রাজশাহীর পবা উপজেলায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৬ জুলাই) র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের মো. মেহেদী (২৪) ও তার মা পারভিন বেগম (৪৩)। শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানীর একটি দল।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) চাপাতির কোপে গুরুত্বর আহত হয়ে মারা যান আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা আমিরুল মোমিন (৪০)। তিনি গ্রেপ্তার আসামি মেহেদীর সৎ চাচা ছিলেন। মেহেদীর বাবার নাম মিজানুর রহমান মিজু (৫০)। খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিজানুরের সঙ্গে তার সৎ ভাই আমিরুলের বিরোধ ছিল। মিজানুর এবার আমিরুলের বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধান লাগিয়েছেন। গত ২১ জুলাই আমিরুলের বাড়ির দুটি পাতিহাঁস ওই জমিতে যায়। এ নিয়ে দুপক্ষের ঝগড়া হয়।

এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে মিজানুরসহ অন্য আসামিরা আমিরুলের বাড়ির সামনে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে আমিরুল সেখানে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে বাঁচাতে তার ভাই গোলাম আজম এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। পরে দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমিরুলের স্ত্রী বাদী হয়ে রাজশাহীর দামকুড়া থানায় সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর পবায় ভাইয়ের হাতে ভাই খু-ন, মা-ছেলে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫