ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

পঞ্চগড়ে রাজনৈতিক ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, পিপি’র সংবাদ সম্মেলন

মোঃ উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৪০২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে রাজনৈতিক ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, পিপি’র সংবাদ সম্মেলন

আওয়ামী লীগের আমলে পঞ্চগড়ে রাজনৈতিক ভাবে হয়রানিমূলক ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এসব মামলায় প্রায় ৩ হাজারের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছিল।

তিনি বলেন, “গত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির উদ্দেশ্যে এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আইন মন্ত্রণালয়, সরকারের সদিচ্ছা। বিচার বিভাগ, প্রশাসন বিভাগ ও পুলিশ বিভাগের সহযোগিতায় আমরা ২৮টি মামলা নিষ্পত্তি করতে পেরেছি।”

তিনি আরও জানান, সরকার পরিবর্তনের প্রায় ৯ মাসের মধ্যে এসব মামলার নিষ্পত্তি করা হয়েছে। তবে অনেকেই জানেন না যে এসব মামলা এখন নিষ্পত্তি হয়ে গেছে। তাই আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণকে জানাতে চাই, এসব হয়রানিমূলক মামলা নিষ্পত্তি হয়ে গেছে।

এ সময় সংবাদ সম্মেলনে স্পেশাল পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, এপিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

July 22, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে রাজনৈতিক ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি, পিপি’র সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৩১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫