গণঅভ্যুত্থানে নিহতদের স্বরণে নাটোরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে নিহতদের স্বরণে নাটোরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল
জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্বরণে নাটোরে বিএনপির উদ্দ্যোগে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে শহরের আলাইপুর উপর শহর থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে উপরশহর মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থ্যতা কামনায় আলাইপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ও মৌন মিছিল এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিএনপির অন্যন্য নেতৃবৃন্দ।
















