ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে উত্তরাঞ্চলের চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে হবে: চা বোর্ড চেয়ারম্যান পঞ্চগড় জেলা জজ আদালতে ঘুষ দাবির অভিযোগ, ৪০০ টাকা ফেরত দেওয়ার ভিডিও থাকার দাবি নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ৮ টিমের অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, ডিসি কার্যালয়ে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার পঞ্চগড়ে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা ও পরিচয়পত্র বিতরণ

চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টদের মতো বিতাড়িত করবে- বশিরুল্লাহ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টদের মতো বিতাড়িত করবে- বশিরুল্লাহ

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ বশিরুল্লাহ বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু আলেম ওলামার ত্যাগের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তিক করার চেষ্টা করা হলে আমরা তা রুখে দেব। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরীর দড়িখরবো এলাকার একটি হোটেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি বশিরুল্লাহ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে আপনাদেরকেও বিতাড়িত করবে। ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একচুল ছাড় দেব না।

তিনি বলেন, আমরা ভারতের আধিপত্য চাই না, আমরা আমেরিকার গোলামীও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে বাংলাদেশে পশ্চিমা আধিপত্য আমরা মেনে নেব না। কথিত নারী কমিশনের নারী সংস্কার বাস্তবায়ন হলে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপ বলেন, হেফাজতকে রাজনীতি ও নির্বাচনের স্বার্থে ব্যবহার করা হবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। তিনি হেফাজতের কেন্দ্রীয় নেতাদের সংগঠনের ভেতরে বিভক্তি দূর করার আহ্বান জানান। পরে রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়।

এতে মহানগর কমিটির সভাপতি করা হয়েছে মুফতি হুসাইন ও মহানগর সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আব্দুস সবুর সিরাজীকে। এছাড়া জেলা কমিটির সভাপতি করা হয় মাওলানা শহীদুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ইমরান উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টদের মতো বিতাড়িত করবে- বশিরুল্লাহ

আপডেট সময় : ০২:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫