ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় ফারিয়া’র নির্বাচনে নিজের ভোটও না পাওয়া প্রার্থী এবার হলেন সভাপতি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৭১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ফারিয়া’র নির্বাচনে নিজের ভোটও না পাওয়া প্রার্থী এবার হলেন সভাপতি

নাটোরের বাগাতিপাড়ায় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর নির্বাচনে নিজের ভোটও নিজেকে না দেওয়া সভাপতি প্রর্থী গ্লোব ফার্মা লি: এর মোশাররফ হোসেন এবার সভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার (১৩ জুলাই) রাতে পার্শ্ববতী লালপুরের ধুপইল বাজারে মমতা প্যাথলজিতে ফারিয়া সংগঠনের সকল সদস্যদের মৌখিক ভোটের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। একই সাথে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।

এর আগে চলতি বছরের গত ১২ ফেব্রুয়ারি বাগাতিপাড়ার দয়ারামপুর বাজারে ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে মুঞ্জুরুল কবির বাবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তাকে চাকরির বদলি জনিত কারণে সিরাজগঞ্জ জেলায় চলে যেতে হয়। সেকারণে ফারিয়ার সভাপতি পদটি শূন্য হওয়ায় মোশাররফ হোসেনকে সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, ২০২৫ এর নির্বাচনে মোশাররফ হোসেন তার নিজের ভোটও নিজেকে দেননি। এবার তাকে যোগ্য মনে করে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

collected

ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর বাগাতিপাড়া শাখার কমিটিতে সিনিয়র সহসভাপতি এভারেস্ট ফার্মা লিমিটেডের মোঃ সাদেক হোসেন ও এস.কে ফার্মা লিমিটেডের মোঃ জাহিদ হোসেন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে এসবি ল্যাবরেটরীজের মোঃ আল-আমিন, ফার্মাশিয়া কোম্পানী লিঃ এর মোঃ শাহ আলম সাংগগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদক পদে কনকর্ড ফার্মা লিঃ এর মোঃ সেলিম রেজাকে নির্বাচিত করা হয়েছে।

বাগাতিপাড়া শাখার ফারিয়া’র পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মদিনা ফার্মার মোঃ শাহিন আলম এবং সঞ্চালনায় ছিলেন, অপসোনিন ফার্মার গোলাম নবী।

উল্ল্যেখ থাকে যে চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারি মাসে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) বাগাতিপাড়া শাখার আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

July 14, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ফারিয়া’র নির্বাচনে নিজের ভোটও না পাওয়া প্রার্থী এবার হলেন সভাপতি

আপডেট সময় : ০৯:১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫