পঞ্চগড়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রিবার্ষিক সম্মেলন
- আপডেট সময় : ০৪:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রিবার্ষিক সম্মেলন
পঞ্চগড়ে বোদা উপজেলায় বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে বোদা গার্লস স্কুল এন্ড কলেজ চত্ত্বরে বোদা উপজেলা শাখার শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আয়োজনে, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করা হয়।
এসময় অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট বোদা উপজেলা শাখার আহবায়ক ও পঞ্চগড় জেলা শাখার, সাধারণ সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট বোদা উপজেলা শাখার,সভাপতি তোয়াবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি, কায়েদ ই আজম, মাদ্রাসা শিক্ষক সমিতির আহবায়ক,সাইফুল্লাহ, শিক্ষক সমিতির আহহ্বায়ক,আনসারুল ইসলাম হেলাল,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ও ফেডারেশনের, সভাপতি রফিকুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, শিক্ষক জাতি হলো মানুষ গড়ার কারিগর, হিংসা বিদ্বেষ নয়, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সততা ও নিষ্ঠার সহিত শিক্ষকদের সঠিক ভাবে পাঠদান দিতে হবে, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে থাকতে হবে হৃদয়ের বন্ধন। থাকতে হবে পারস্পারিক গঠন ও শিক্ষামূলক সম্পর্ক, আগামী দিনে শিক্ষকদের মাধ্যমেই শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে এমনও আশাবাদ ব্যক্ত করেন তিনি ।




















