ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে উত্তরাঞ্চলের চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে হবে: চা বোর্ড চেয়ারম্যান পঞ্চগড় জেলা জজ আদালতে ঘুষ দাবির অভিযোগ, ৪০০ টাকা ফেরত দেওয়ার ভিডিও থাকার দাবি নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ৮ টিমের অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, ডিসি কার্যালয়ে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

নালিতাবাড়ীতে পৃথক দুটি এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • আপডেট সময় : ০৩:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৩০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নালিতাবাড়ীতে পৃথক দুটি এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক দুটি এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকেল ৩ টার দিকে নালিতাবাড়ী পৌরসভার এলাকার আড়াইআনী চকপাড়া মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবুল মিয়া (৪৫) উপজেলার পৌর এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। অপর দিকে, একই দিন বিকাল ৫ টার দিকে একই উপজেলার পাহাড়ী গ্রাম দাওধারা কাটাবাড়ী এলাকার বন থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নালিতাবাড়ী পৌর এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাবুল মিয়া ব্যক্তিগত জীবনে দুইটি বিবাহ করেন। কয়েক মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ঘরটি ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন তিনি। পরে আর্থিক সংকটে ভাড়া ঘরটি ছেড়ে দিলে ওই ঘরটি পরিত্যক্ত থাকে। তবে মাঝে মধ্যে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে রাত যাপন করতেন তিনি। শুক্রবার রাতে সাড়ে নয়টার দিকে স্থানীয় একটি দোকান থেকে কয়েল কিনে এনে ওই ঘরে রাত যাপনের উদ্দেশ্যে যান বাবুল মিয়া। পরে আজ দুপুরে স্থানীয়রা ওই ঘরে বাবুল মিয়ার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহের কান দিয়ে রক্ত ঝড়ছে বলে জানায় পুলিশ।

অপরদিকে, গত কয়েকদিন যাবৎ জীর্ণশীর্ণকায় এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উপজেলার দাওধারা কাটাবাড়ী পাহাড়ী এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। শনিবার বিকেল ৫ টার দিকে পাহাড়ী বনে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের মরদেহ পরে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান,পৌর শহরের আড়াইআনী চকপাড়া মহল্লায় পাওয়া বাবুল মিয়া মরদেহের কান দিয়ে রক্ত ঝড়ছিল। লাশের সুরতহাল শেষে মনে হচ্ছে ঘটনাটি গত রাতের। অপরদিকে দাওধারা কাটাবাড়ী এলাকা থেকে পাওয়া মরদেহটির আশেপাশে হাতির পায়ের চিহ্ন দেখা গেছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পৃথক ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ীতে পৃথক দুটি এলাকা থেকে দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫