ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাজেক পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় দুটি স্পিডবোটে আগুন, পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার অভিযোগ নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, জিজ্ঞাসাবাদে বাবা-ছেলে উত্তরাঞ্চলের চায়ের মান বাড়াতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে হবে: চা বোর্ড চেয়ারম্যান পঞ্চগড় জেলা জজ আদালতে ঘুষ দাবির অভিযোগ, ৪০০ টাকা ফেরত দেওয়ার ভিডিও থাকার দাবি নালিতাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, আইফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে ৮ টিমের অভিযান, মশক নিধন ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, ডিসি কার্যালয়ে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পঞ্চগড়ে তিনদিন ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে তিনদিন ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু

পঞ্চগড়ে তিনদিন ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। “আমি অথবা এক জুলাইয়ের কাহিনী” শিরোনামে এই কর্মশালার আয়োজন করেছে নাট্যদল ভূমিজ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ভূমিজের মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন প্রবিণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ। ৩০ জন অভিনয় প্রেমী নবীন শিক্ষার্থী কর্মশালায় অংশ নিয়েছেন। জুলাই চেতনাকে দৃঢ় করার প্রয়াসে সৃজনশীল এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ভূমিজ কতৃপক্ষ।

ভূমিজ নাট্যদলের পরিচালক ও সভাপতি জনাব সরকার হায়দার জানান, এই কর্মশালা শুধু অভিনয় নয় বরং ইতিবাচক চিন্তা ও স্বপ্ন দেখার এক সৃজনশীল উদ্যোগ। তিনি আরো জানান বর্তমান সময়ে আমাদের স্কুল-কলেজের শিক্ষার্থী বন্ধুরা পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতা আমাদের আগামী প্রজন্মকে উন্মুক্ত চিন্তার আড়ষ্ঠতাকে প্রশ্নবিদ্ধ করে। আড়ষ্ঠতার এই দেয়াল ভাঙতে থিয়েটার চর্চার বিকল্প নেই। থিয়েটারে কলা ও বিজ্ঞানের সকল শাখার ব্যবহার করা সম্ভব। এজন্যই এই কর্মশালার আয়োজন। কর্মশালার মাধ্যমে নতুন অভিনয় শিল্পীদের নিয়ে একটি প্রযোজনা নির্মাণ করা হবে। কর্মশালায় বদিউজ্জামান মিলন, হাজ্জাজ তানিন এবং সৈয়দ জাকির হোসেন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, লেখক, গবেষক শফিকুল ইসলাম, ভূমিজের সহসভাপতি হাজ্জাজ তানিন, সাধারন সম্পাদক রনি শীল, মোস্তাক আহমেদ, রইস উদ্দিন। আগামী ১৩ জুলাই সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মশালা শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে তিনদিন ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু

আপডেট সময় : ০২:২৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫