ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাণীশংকৈলে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচির উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচির উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সাথে উপজেলা বিএনপির প্রয়াত দুই নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (৭ জুলাই) বিকাল ৫ টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলীর সভাপতিত্বে ও সম্পাদক মহসিন আলীর সঞ্চালনায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্রয়াত রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আইনুল হক মাস্টার ও সাবেক পৌর প্রশাসক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মন্জুর আলমের স্মৃতি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান। এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সহ ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদক সহ পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের নিকট সদস্য ফরম তুলে দেন। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ওয়ার্ড ভিত্তিক চলবে বলে জানান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

July 7, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচির উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫