ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই মাস ধরে ভাঙা কালভার্ট, চরম দুর্ভোগে বাগাতিপাড়া পৌরসভার হাজারো মানুষ বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে সিঁদ কেটে সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক চুরি মান্দায় ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহায়তায় শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাটে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শি’শু হামিম’র মৃ/ত্যু মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ, এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, বিজিবির বাধায় শুন্যরেখায় অবস্থান বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ দেবীগঞ্জে মামী-ভাগ্নীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৭ জনের বিরুদ্ধে মামলা লালপুরে বিএনপি কর্মীকে কু পি য়ে জখমের অভিযোগ জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে বাগাতিপাড়ার কাদিরাবাদে বাউয়েটের ২২তম শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড় সীমান্তে নারী-পুরুষ ও শিশু সহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

মোঃ কাস্মরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০১:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় সীমান্তে নারী-পুরুষ ও শিশু সহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড়ের সদর উপজেলার খুনিয়া পাড়া ও অমরখানা সীমান্ত পথে নারী ও শিশুসহ ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে তাদেরকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু। তারা খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী বিজিবি তাদেরকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, শুক্রবার রাতে খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার ও অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার এলাকা দিয়ে তাদেরকে পুশ ইন করে সীমান্তরক্ষী – বিএসএফ। পরে সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ইতোমধ্যে ১০ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদেরকে হস্তান্তর করা হবে। পাশাপাশি অমর খানা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড় সীমান্তে নারী-পুরুষ ও শিশু সহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় : ০১:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫