ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি ৩৮ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি ৩৮ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে সকল শ্রেণী-পেশার মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ৩৮ দফা দাবি উত্থাপন করে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৮ জুন) বেলা ১১টায় নগরীর একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হোল্ডিং ট্যাক্স কমানো, ট্রেড লাইসেন্স ফি হ্রাস, অটো ও অটোরিকশার নিবন্ধন ফি কমানো, নগরের ব্যস্ততম স্থানে অটো সিগন্যাল লাইট চালু, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রেশম শিল্পের বিকাশ, খেলাধুলার জন্য মাঠ নির্মাণসহ মোট ৩৮টি দাবি তুলে ধরা হয়।

সংগঠনের নেতারা বলেন, এই দাবিগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর নাগরিক জীবনের মান উন্নয়ন ঘটবে এবং সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। এসব দাবি আদায় করতে নাগরিক সমাজকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। দাবি বাস্তবায়নের জন্য তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, সদস্য সচিব, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমশেদ আলী, রাজশাহী চেম্বারের সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, জাতীয় মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়, সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি ৩৮ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫