ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আল্লাহু আকবর’ বলে হলের ছাদ থেকে লাফ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আল্লাহু আকবর’ বলে হলের ছাদ থেকে লাফ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে ‘আল্লাহু আকবর’ বলে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সাদ আহমেদ নামের এক শিক্ষার্থী। বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে ওই হলের হলের চারতলার ছাদ থেকে লাফ দেন তিনি। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সাদ আহমেদ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শহীদ সোহরাওয়ার্দী হলের ২৪৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী তিনি। তার বাড়ি সিরাজগঞ্জে বলে জানা গেছে।

প্রত্যক্ষদশীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ ছাদ থেকে লাফ দিয়ে সাদ আত্মহত্যার চেষ্টা করেন। লাফ দেওয়ার সময় উচ্চস্বরে আল্লাহু আকবর বলে চিৎকার করেন। তাকে গুরুতর আহত অবস্থায় দেখে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ডেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে রায় বলেন, আমরা তাকে গুরুতর অবস্থায় পেয়েছি। তার পুরো শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে এবং একটি পা ভেঙে গেছে। এখনই তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না, চিকিৎসাবস্থায় রয়েছে।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি মেয়ের সঙ্গে সাদের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি তাদের মধ্যকার ঝামেলা নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন। এসব পোস্টে প্রেমিকার নাম উল্লেখ করে তার ওপর ক্ষোভ ঝাড়তেও দেখা গেছে। তার সর্বশেষ পোস্ট ছিলো ‘আম্মু আমাকে মাফ করে দিও’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমি সরাসরি তাকে দেখিনি, পরবর্তীতে সম্পূর্ণ তথ্য জানাতে পারবো। সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, এখন সে চিকিৎসাধীন রয়েছে। এখনই অবস্থা সম্পর্কে বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আল্লাহু আকবর’ বলে হলের ছাদ থেকে লাফ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫