সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে কলেজে প্রশাসনিক ভবন উদ্বোধন ও এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে কলেজে প্রশাসনিক ভবন উদ্বোধন ও এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিএম কলেজে নবনির্মিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন ও এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের নয়নপুর এলাকায়, বিএম কলেজে ১৫ লক্ষ টাকা ব্যায়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি`র সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন-নুর আলিফ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি রজব আলী, অধ্যক্ষ হাসান আলী নবাব,সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব, প্রসক্লাব সভাপতি আশরাফুল আলম সহ আরো অনেকে।
এর আগে উক্ত কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

June 23, 2025
রাণীশংকৈলে কলেজে প্রশাসনিক ভবন উদ্বোধন ও এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















