ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা

মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত পঞ্চগড়ের সাইফুল, চাইলেন দেশবাসীর দোয়া ও সহায়তা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৭:৩৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৩৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত পঞ্চগড়ের সাইফুল, চাইলেন দেশবাসীর দোয়া ও সহায়তা

সমাজে নানা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ সহ জনগনকে সচেতন করতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা সাইফুল মস্তিষ্কে জটিল রোগে ভুগছেন। কয়েক মাস আগে শান্তির বার্তা নিয়ে কুমিল্লায় ছুটে আসেন।”তুচ্ছ ঘটনায় হানাহানি ও খুনোখুনি নয়, আসুন মানুষকে ভালোবাসি” এমন লেখা সংবলিত ফ্যাস্টুন নিয়ে মাথা-হাতে ব্যান্ডেজ লাগিয়ে কুমিল্লা টাউন হলের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ ও সচেতনতার বার্তা দিয়েছেন।যা ব্যাপক প্রশংসার জন্ম দেয়। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও সন্তানদেরকে কিভাবে কিশোর অপরাধ থেকে দূরে রাখা যায় সেজন্য সচেতনতার বার্তা নিয়ে গত রোজার মাসে সিরাজগঞ্জ শহরে এসে প্রচারণা চালান এই যুবক। শুধু তাই নয়, মাদক, দুর্নীতি, কুসংস্কার, গুজব ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে নানা সময়ে দেশের নানা প্রান্তে গিয়ে নানান রকমের প্রতিবাদ ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন এই তরুন। নিজ বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অচলাবস্থা নিরসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান করা সহ ঢাকায় একক মানববন্ধনও করেন। প্রাকৃতিক দূর্যোগ ও করোনা কালীন সময় সহ নানা সময়ে ছিন্নমূল মানুষদের সাহায্যেও নিজেকে বিলিয়ে দিয়েছেন।

পঞ্চগড়ের তরুন সমাজকর্মী সাইফুল ইসলাম গত ৪ মাস ধরে মস্তিষ্কের রোগে ভুগছেন। দিনাজপুরে নিউরোলজি বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিয়ে কোন ফল না পাওয়ায় ঢাকায় বেশ কয়েকজন খ্যাতনামা নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েও হতাশ হোন সাইফুল। রোগ থেকে মুক্তি হওয়ার পরিবর্তে নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছেন। এরমধ্যেই তার শরীরে দেখা দিয়েছে নতুন সমস্যা। সাইফুলের বাম হাত ও বাম পা অবশ হয়ে যাচ্ছে। নিজে থেকে এখন আর হাটতে পারছেন না। হাঁটাচলা, গোসল খাওয়া দাওয়া সহ প্রয়োজনীয় সব কাজকর্ম করতে নিতে হচ্ছে অন্যজনের সহায়তা। তার বর্তমান ব্যাথা ও অবশভাব শরীরের ডান অংশেও ছড়িয়ে পড়েছে। ঢাকায় বিশেষায়িত হাসপাতালে নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সাইফুলের পরিবার।চিকিৎসকদের ধারণা সাইফুল মস্তিষ্কের বিরল এমএস রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। এই অবস্থায় সাইফুলের আরও উন্নত চিকিৎসা দরকার বলে জানিয়েছেন চিকিৎসক। এই জন্য দ্রুত তাকে উন্নত দেশে বা সিঙ্গাপুর নিউরোসায়েন্সেস হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসা নেবার পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকার দরকার। তার গরীব কৃষক বাবার পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এমতাবস্থায় সাইফুল ও তার পরিবার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহায়তা চেয়েছেন। সাইফুলের বাবা আবদুল মজিদ বলেন, অনেক দিন থেকে তার মাথা ব্যাথা। তার বাম পাশের হাত ও পা অবশ হয়ে গেছে। ঢাকায় অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে। কোন উন্নতি হয় নি। তার চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন আমরা প্রায় নি:স্ব। দেশবাসীর কাছে দোয়া ও সহায়তা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত পঞ্চগড়ের সাইফুল, চাইলেন দেশবাসীর দোয়া ও সহায়তা

আপডেট সময় : ০৭:৩৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫