ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বড়াইগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ও শিক্ষার্থীদের মিলন মেলা

ইউসুফ হোসাইন, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১০:১২ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫ ৪৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ও শিক্ষার্থীদের মিলন মেলা

নাাটোরের বড়াইগ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব আজ। এ উপলক্ষে বিদ্যায়র প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা দিনব্যাপী মিলন মেলা। রোববার (৮ জুন) সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

পরে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং বর্তমান শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিদ্যালয়ের তিন শিক্ষককে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়।

দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি বলেন, গ্রামীণ জনপদে একটি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষে উপনীত হওয়া অনেক গৌরবের। শত বছর ধরে বিদ্যালয়টিতে হাজারো শিক্ষার্থীর পড়াশুনায় হাতেখড়ি হয়েছে। অসাধারণ ভূমিকার মাধ্যমে গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এ এলাকার বাতিঘরে পরিণত হয়েছে। আর শিক্ষার্থীরা আলোর মশাল হয়ে সারাদেশে মানুষ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজু, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাহেদ আলী এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হয়। শতবর্ষ উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক মোক্তাদির আহমেদ রাসেল অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠান উপলক্ষে সুদৃশ্য স্যুভেনির প্রকাশ করা হয়।

June 8, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ও শিক্ষার্থীদের মিলন মেলা

আপডেট সময় : ০৫:১০:১২ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫