ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

নালিতাবাড়ীতে বন্যহাতি’র পায়ে আবারও পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • আপডেট সময় : ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৩৪৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নালিতাবাড়ীতে বন্যহাতি’র পায়ে আবারও পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু!

শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আবারও ছুরতন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত গভীর রাতে উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে।

আস্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বন্যহাতির একটি দল খাবার সন্ধানে লোকালয়ে নেমে এসে হানা দেয় বাড়িঘরে।এদিকে রাত দুইটার দিকে ঘুমন্তবস্থায় ছুরতন নেছার ঘরেও হানা দিয়ে শুড়দিয়ে পেঁচিয়ে ঘর থেকে বের করে আঙ্গিনায় ফেলে শুঁড়ে দিয়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে নির্মমভাবে হত্যা করে। নিহত বৃদ্ধা একই এলাকার মৃত রঙ্গু শেখের স্ত্রী।

বন বিভাগ জানায়, সম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার (২৮ মে) রাতে মধুটিলা ইকোপার্কের কেন্টিনে হানা দিয়ে কেন্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পায়ে মাড়িয়ে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে।অপরদিকে গত ২০মে রাতে ঝিনাইগাতীর সীমান্তের বড় গজনী ও দরবেশ তলায় হাতির পায়ে পিষ্ট হয়ে দুইজন মৃত্যুবরণ করেন।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, রাতভর বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে না পারায় এই নির্মম দূর্ঘটনাটি ঘটেছে।

May 30, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নালিতাবাড়ীতে বন্যহাতি’র পায়ে আবারও পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু!

আপডেট সময় : ১১:৫৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫