ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে মান্দায় ৪৫ দিনের শি’শুকে বি-ষ খাইয়ে হ/ত্যা/চেষ্টার অভিযোগ নলডাঙ্গায় ট্রাকচা/পা/য় ভাঙারি ব্যবসায়ী নি’হ’ত, আহত ১ শেরপুরে প্রবাসী পরিবারের বাড়িতে হা/ম/লা-ভা/ঙ/চু/র ও লু’টপা’টের অভিযোগ, আদালতে মামলা বাগাতিপাড়ায় শি’শু ও নারী নি/র্যা/তনের প্রতিবাদে র‌্যালি ও মানববন্ধন

কমিশন সাত ভাগ করাসহ ১০ দফা দাবিতে রাজশাহীর পেট্রোলপাম্পে ধর্মঘট

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমিশন সাত ভাগ করাসহ ১০ দফা দাবিতে রাজশাহীর পেট্রোলপাম্পে ধর্মঘট

জ্বালানি তেল বিক্রির কমিশন সাত ভাগ করাসহ ১০ দফা দাবিতে ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। রোববার (২৫ মে) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করেছে রাজশাহীর সকল পেট্রোলপাম্প। দুপুর ২টা পর্যন্ত পেট্রোলপাম্প বন্ধের পাশাপাশি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেন তারা। এরপরও যদি দাবি মেনে নেওয়া না হয় তবে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে করে সকাল থেকে তেল নিতে গিয়ে রাজশাহীর পাম্পগুলো থেকে খালি হাতে ফিরে আসতে দেখা গেছে যানবাহন চালকদের।

কমিশন বৃদ্ধিসহ পেট্রোল পাম্প মালিকদের সাত দফার দাবির মধ্যে রয়েছে– সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের ইজারা মাশুল আগের মতো বহাল করা; পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলে গণ্য করা; বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফিস এবং নিবন্ধন প্রথা বাতিল করা; পেট্রোল পাম্পের ক্ষেত্রে পরিবেশ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), কলকারখানা পরিদফতর, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল করা; বিপণন কোম্পানি থেকে ডিলারশিপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ করা; ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা বিপত্তি ছাড়া ইস্যু, সব ট্যাংকলরি জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা; বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কমিশন সাত ভাগ করাসহ ১০ দফা দাবিতে রাজশাহীর পেট্রোলপাম্পে ধর্মঘট

আপডেট সময় : ১২:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫