ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিমবঙ্গ নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি বিশ্বকাপে না যাওয়া ‘মারাত্মক ভুল’-সাকিব আল হাসান বাউয়েটে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত, সংশোধিত বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২ সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন দশকেও জলাবদ্ধতা কাটেনি চট্টগ্রামে, সংসদে দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও তালিকা স্থগিত, নতুন করে যাচাই-বাছাই নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সং/ঘ/র্ষে বাবা-মেয়েসহ নিহত ৫ পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০১:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর অপারেশন শেষে পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত শিক্ষার্থীর নাম আরাফাত শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তাঁর স্নাতকোত্তর শেষ হয়েছে।
সংশ্লিষ্ট বিভাগ শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হলের পাশের রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন শাওন। এসময় অজ্ঞাত কয়েকজন তাকে ঘিরে ধরে মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে পেটের ২ জায়গায় আঘাত করে পালিয়ে যায়। এরপর আশেপাশে থাকা শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যায়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শাওনের ২ জায়গায় আঘাত করা হয়েছে। একটা একটু বেশি গভীর। কিছুক্ষণ আগেই তার অপারেশন সম্পন্ন হয়েছে। সে এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি আরও বলেন, আমরা প্রত্যক্ষদর্শী কাউকে পাচ্ছি না। আমাদের টিম কাজ করছে। আমরা ঘটনার কোনো সূত্র পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০১:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫