ফেসবুকে সাবেক মন্ত্রী দুলু ও তার স্ত্রীর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বড়াইগ্রামে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:১৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৪২৮ বার পড়া হয়েছে

ফেসবুকে সাবেক মন্ত্রী দুলু ও তার স্ত্রীর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বড়াইগ্রামে বিক্ষোভ
নাটোরের বড়াইগ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী নাটোর-২ আসনের ২০০৮ ও ২০১৮ সালের বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী, জনপ্রিয় নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি সহ নাটোরের ত্যাগী নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্দ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে দলের নেতাকর্মীরা জোনাইল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জোনাইল বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক রবিউল ইসলাম সর্দার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুলাহ আল মামুন লিটন, সাবেক বনপাড়া পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন রাজু, বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম কানন সহ জোনাইল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা, রুহুল কুদ্দুস তালুকদার দুল ও তার সহধর্মী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন তাদের বিচারের দাবী জানান। বক্তারা বলেন, ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীদের সম্মান রক্ষায় বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।























