ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে পূর্ণভবা নদীতে নৌকা ডুবে কৃষকের মৃত্যু রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহে অনিয়মের অভিযোগ বাউয়েটে সাইবার নিরাপত্তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত সাজেকের সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে- এমপি ওয়াদুদ ভূঁইয়া নলডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ভটভোটির চাপায় নারী নিহত, চালক আটক মান্দায় বিএনপি প্রার্থী নাজুর সমর্থনে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু নলডাঙ্গায় হলফনামার মাধ্যমে মেয়েকে ত্যাজ্য ঘোষণার দাবি বাবার নলডাঙ্গার হালতী বিলে ৭০টি চায়না রিং জাল ধ্বংস, শামুক অবমুক্ত পঞ্চগড়ে কমেছে গরম, তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি

রাঙামাটির বাঘাইছড়িতে গাছবোঝাই ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৫৩২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির বাঘাইছড়িতে গাছবোঝাই ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

রাঙামাটির বাঘাইছড়িতে গাছবোঝাই ছয় চাকার ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় চালকসহ আরও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে উপজেলার সীমান্ত সড়কের আর্যাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঘাইছড়ি থানা পুলিশ।

নিহতরা হলেন- নোয়াচান চাকমা (৫০), নেবারন চাকমা (৩২), লেট্টউদো চাকমা (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার বড় কচুছড়ি এলাকায়।
আর আহতরা হলেন, গাড়ি চালক সুমন চাকমা (৩০), ও সোহেল চাকমা (৩৫)। আহতরা বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কংকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে বাঘাইছড়ির কচুছড়ি নামক এলাকা থেকে বাসাবাড়ির কাজের জন্য সেগুন কাঠবোঝাই একটি ট্রাক্টর সমিলে নিয়ে যাচ্ছিল। ওই গাড়িতে চালকসহ মোট ৫ জন ছিল। পথে উপজেলার আর্যাপুর জিরো পয়েন্ট এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নোয়াচান চাকমা, নেবারন চাকমা ও লেট্টউদো চাকমা নামের তিনজন শ্রমিক নিহত হন। এসময় ট্রাক্টর চালক সুমন চাকমা ও সোহেল চাকমা নামে দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। মরদেহ দাহকার্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং আহতদের খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার বিষয়ে কোনও অভিযোগ পাইনি তবে আমরা ঘটনাস্থল ও মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

May 16, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙামাটির বাঘাইছড়িতে গাছবোঝাই ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

আপডেট সময় : ০৬:৫৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫