ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ রাজশাহীতে শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক মোহনপুরে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বৃদ্ধির দাবি সিংড়ায় জমিজমা বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ গুরুদাসপুরে পুলিশের অভিযানে ২০৪ পিস ইয়াবাসহ ৫ জন আটক লালপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ও মোটরসাইকেলে আগুন বাগাতিপাড়ায় ষষ্ঠ শ্রেনীর ছা’ত্রীকে ধ/র্ষ/ণের চেষ্টা, অ’ভিযুক্ত গ্রেপ্তার রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দুপক্ষ সংঘর্ষের ঘটনায় রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ মে) সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে বুধবার দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। আগের দিন ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) এবং বিএসসি নার্সিং (বেসিক) শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতেই কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন বলেন, আগামী ১৬ তারিখ থেকে পরীক্ষা। আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায়, এ আশঙ্কায় কলেজ বন্ধ করে দিতে হলো। সবকিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে।

উল্লেখ্য, ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) কোর্সের শিক্ষার্থীরা তাদের বিএ-এর সমমান দেওয়ার দাবিতে টানা আন্দোলন করে আসছেন। আর এটি না করার দাবিতে আন্দোলন করছেন বিএসসি নার্সিং (বেসিক) কোর্সের শিক্ষার্থীরা। এ নিয়ে মঙ্গলবার দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। এর জের ধরে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট সময় : ১২:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫