ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

মান্দায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্যগুদামে সরকার নির্ধারিত ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার ও প্রসাদপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, এ বছর প্রসাদপুর খাদ্যগুদামে ১৪০৯ মেট্রিকটন ধান ও ৩২০ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত দামে প্রতিকেজি ধান ৩৬ টাকা ও প্রতিকেজি চাল ৪৯ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে।

এ প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও শাহ আলম মিয়া বলেন,‘সরকার কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ধান ও চাল সংগ্রহ করছে। এই কার্যক্রমে কোনো ধরণের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০৩:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫