ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে সংবাদ প্রকাশে প্রশাসনে তোলপাড়, নিম্নমানের ইট সরানোর নির্দেশ রামেকে হামে ৩৭ শিশুর মৃত্যু, ২৭ জনই ছিল টিকাবঞ্চিত রাবিতে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, নিরাপদে নিষ্ক্রিয় নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রামেক হাসপাতালে নিরাপত্তাহীনতা: ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা রাজশাহীতে ট্রেনে কা/টা পড়ে নারীসহ দুজনের মৃ’ত্যু রাজশাহীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বাড়ছে খোলা তেল ও ডিমের দাম বাগাতিপাড়ায় বাউয়েটে টেকসই নির্মাণ নিয়ে সেমিনার, ট্রাস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত ১০

এম এম মামুন, রাজশাহীঃ
  • আপডেট সময় : ০৩:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত ১০

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হামলা-পাল্টা হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যোগ্য শিক্ষক নিয়োগসহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে পৃথক ব্যানারে আন্দোলন করে আসছেন বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে এক আলোচনাসভা চলাকালীন বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের কিছু শিক্ষার্থী উপস্থিত হন, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সেখানে বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি ও অশোভন আচরণের জেরে শুরু হয় উত্তেজনা। পরে ডিপ্লোমা শিক্ষার্থীরা বাইরে গেটে অবস্থান নেন এবং বিএসসি শিক্ষার্থীরা কলেজের মূল গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়। পরে গেট ভাঙার চেষ্টা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ইট ছোঁড়াছুঁড়ি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির এক পর্যায়ে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা মারধরের পাশা পাশি হেনস্থার শিকার হয়েছেন।

রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বোয়ালিয়া জোন) হাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সেনাবাহিনীর একটি দলও ক্যাম্পাস পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত ১০

আপডেট সময় : ০৩:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫