ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:২৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফিলিস্তিনির গাজা ও রাফায় বর্বোরোচিত ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদ, ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সংস্থা। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় নগরীর জিরোপয়েন্টে রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা, রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি’র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন , বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহবায়ক সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব মো আফজাল হোসেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা রফিক আলমসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসরায়েলের বর্বর গণহত্যা আমাদের ব্যথিত করেছে, আমরা বাকরুদ্ধ। এছাড়াও গত ৮ এপ্রিল পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২১১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এজন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং এই আগ্রাসনের নেপথ্যে থাকা অন্যান্য কুশীলবদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচারের দাবিও জানান গণমাধ্যমের কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসরাইলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ১১:২৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫