ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজশাহীতে অপহরণের শিকার এক মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মাদ্রাসাশিক্ষক মো. রিফাতুল ইসলামকে (২৫) উদ্ধার করে র‍্যাব। গ্রেপ্তার চারজন হলো- রবিউল ইসলাম (২৭), রুবেল চৌধুরী (২৭), নাজমুল হোসেন (৪২) ও নাহিদ মিয়াজ (৩৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ৫ এপ্রিল রাতে ঢাকার আশুলিয়া থেকে কর্মস্থল হাজারিবাগের উদ্দেশে রওনা দেন রিফাতুল। এরপর নিখোঁজ হন। ৭ এপ্রিল তার পরিবারকে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। রিফাতুলের বিকাশের মাধ্যমে দফায় দফায় টাকা পাঠান। সর্বমোট দেড় লাখ টাকার বেশি পরিশোধের পরও তাকে মুক্তি দেওয়া হয়নি।

অবশেষে পরিবার র‍্যাব-৪ এ অভিযোগ করলে গোয়েন্দা তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৪ ও র‍্যাব-৫-এর যৌথ অভিযানে রিফাতুলকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র‌্যাব।

April 18, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অপহৃত মাদ্রাসা শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫