ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু

নওগাঁর রাণীনগরে হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার ৮টি ইউনিয়নের ১৬টি পয়েন্টে ডিলারের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির এ চাল বিক্রি শুরু করা হয়।

রাণীনগর বাজারে মামুনুর রশিদ নামে এক ডিলারের দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কার্ডধারীর হাতে তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মর্কতা তারানা আফরিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কার্ডধারী নিম্নআয়ের মানুষেরা জানান, বাজারে দিন দিন বেড়েই চলেছে চালের দাম। এতে করে নিম্মআয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। এর মধ্যে স্বল্পমূল্যে ১৫ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনতে পাড়ায় নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলায় ১৬ জন ডিলারের মাধ্যমে ১৬টি পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু হয়েছে। একজন কার্ডধারী ব্যক্তি মাসে একবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন।

চাল কেনার সময় কার্ডধারী মনোয়ারা নামে এক নারী জানান, খোলা বাজারে মোটা চালের দাম কেজি প্রতি ৫০ টাকার বেশি। সেখানে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি পেলাম। এতে স্বল্পমূল্যে চাল পেয়ে অনেক উপকৃত হয়েছি।

রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার সকল ডিলারকে নিয়ম অনুযায়ী চাল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। চাল বিতরণে কোন অনিয়মের অভিযোগ পাওয়া গেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

March 20, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু

আপডেট সময় : ০২:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫