ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

ধর্ষণ ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে সাপাহারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষণ ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে সাপাহারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

দেশব্যাপী নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাসহ নারীর বিরুদ্ধে সকল সহিংসতার প্রতিবাদে সাপাহারে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল ১০ টায় সাপাহারের সবস্তরের জনগণের উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।

আয়োজকদের পক্ষে মোহাম্মদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে লেখক, চিন্তক ও সংগঠক মাহফুজ ফারুক, গুড ওয়ার্ক ফাউন্ডেশনের মোঃ নাবিল হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. দেলওয়ার হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি মোঃ রিফাত হোসেন প্রমূখ তীব্র ও ঝাঁঝালো বক্তব্য প্রদান করেন।

এ সময় বক্তারা বলেন, সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে পাহাড়-সমতলসহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার নিশ্চিত করণ এবং প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন, ভুক্তভোগী ও সাক্ষীদেরকে সব ধরনের সুরক্ষা প্রদানের জন্য ২০১১ সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করার জোর দাবি জানান। অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবীও জানান বক্তারা।

প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে সাপাহারের সবস্তরের জনগণের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সমাজসেবক, বিভিন্ন পেশাজীবি জনসাধারণ অংশ নেন।

March 12, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্ষণ ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে সাপাহারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫