ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাগাতিপাড়ায় পাঁকা কলেজ অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৭৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় পাঁকা কলেজ অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় পাঁকা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি অর্থ আত্মসাৎ চাঁদ চাঁদাবাজি ও স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগ এনে কলেজ অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী এবং এলাকাবাসী। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার পাঁকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোসাম্মৎ জাকিয়ার বিরুদ্ধে ওই মহাবিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে ৮/৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া বিপুল অংকের সমুদয় টাকা লোপাট, সম্প্রতি ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির নামে জোরপূর্বক প্রায় দেড় লক্ষ টাকা আদায়। বিভিন্ন সময় দাপ্তরিক কাজের অজুহাতে শিক্ষকদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায়, মহাবিদ্যালয়ের ফ্যাসিলিটিজ বিল্ডিং বরাদ্দের নামে শিক্ষকদের নিকট থেকে জোর পূর্বক চাঁদা আদায়, প্রবেশদ্বারে জমি ক্রয়ের নামে জোরপূর্বক মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, যাবতীয় আয় কোষাগারে না রেখে পুরোটাই লোপাট, এমনকি প্রায় ৩ বছর যাবৎ অসুস্থ্য এমনকি বিছানাগত থেকেও কাউকে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্বভার না দিয়ে হাজিরা খাতা বাড়িতে নিয়ে গিয়ে স্বাক্ষর করাসহ নানা অনিয়ম করে আসছেন তিনি।
তারা আরও বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত-পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু তিনিও কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

এসকল বিষয় নিয়ে অভিযুক্ত অধ্যক্ষের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে কোন বক্তব্য দিবেন না বলে জানিয়ে দেন।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মিম তাবাসসুম প্রভা জানান, আমি এই বিষয়ে অভিযোগ পেয়েছি। ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের মধ্যেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

February 23, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় পাঁকা কলেজ অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫