ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ

বাগাতিপাড়ায় ২৯ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করলেন ছাত্রী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:১৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৫৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ২৯ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করলেন ছাত্রী

নাটোরের বাগাতিপাড়ায় দীর্ঘ ২৯ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন এক ছাত্রী। গত রোববার বিকালে শিক্ষককে বাসায় ডেকে সেই টাকা পরিশোধ করেন ছাত্রী। বর্তমানে ওই ছাত্রী নিজেও শিক্ষকতা করছেন। আর শিক্ষক একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকরি শেষে অবসরপূর্ব ছুটিতে রয়েছেন। এবিষয়ে শিক্ষক এবং ছাত্রী দুজনেই তাদের নাম পরিচয় প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

ওই ছাত্রী জানান, তিনি ১৯৯৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। ১৯৯৫ সালে তিনি ওই শিক্ষকের কাছে উচ্চতর গণিত বিষয়ে প্রাইভেট পড়তেন। সেসময় সব মাসের টিউশন ফি পরিশোধ করলেও শেষ মাসের টাকা পরিশোধ করতে পারেননি। বিষয়টি নিয়ে মাঝে মধ্যেই তার মনের মধ্যে অপরাধবোধ কাজ করতো। রোববার বেলা পৌনে ৫ টার দিকে হঠাৎ বাসার পাশ দিয়ে তার সেই শিক্ষককে হেঁটে যেতে দেখে স্বামীকে দিয়ে ডাকান। এরপর প্রিয় সেই শিক্ষকের কাছে বিষয়টি খুলে বলেন এবং বকেয়ার টিউশন ফি পরিশোধ করতে চান। শিক্ষক বিষয়টি ভুলে গেছেন বলে জানিয়ে সেই টাকা নিতে অস্বীকৃতি জানান। পরে ছাত্রীর বিশেষ অনুরোধে সেই টাকা গ্রহন করেন এবং ওই ছাত্রীর জন্য দোয়া করেন।
ছাত্রী বলেন, শিক্ষক হলেন শ্রদ্ধারপাত্র। তাঁর ঋণ কখনও পরিশোধযোগ্য নয়। তবুও তাঁর শ্রমের বকেয়ার টাকা দীর্ঘদিন পরে হলেও পরিশোধ করতে পেরে নিজেকে হালকা লাগছে। ব্যক্তিগত জীবনে ওই ছাত্রী বর্তমানে শিক্ষকতা করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।
এ বিষয়ে শিক্ষক জানান, এমন বিরল ঘটনায় তিনি এর আগে কখনও পড়েননি। তবে ছাত্রীর এমন মহানুভবতায় তিনি বেশ খুশি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ২৯ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করলেন ছাত্রী

আপডেট সময় : ০৮:১৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪