ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি বাগাতিপাড়ায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, এগিয়ে স্যাপার কলেজ দেবীগঞ্জে এক নারীকে স্ত্রী দাবি দুই পুরুষের, থানায় অভিযোগ কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি নেবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ৫ মান্দায় ৯ উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, জনবলসংকটে ব্যাহত সেবা পঞ্চগড় থেকে নতুন ট্রেন চালুর পরিকল্পনা, জানালেন রেলওয়ের মহাপরিচালক বাগাতিপাড়ায় গ্যাস লাইটার নিয়ে খেলতে গিয়ে ৬ বছরের শিশু দগ্ধ

বাংলাদেশ বেতার রাজশাহী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাগাতিপাড়ার বাউয়েট

বাউয়েট, কাদিরাবাদ (বাগাতিপাড়া) নাটোরঃ
  • আপডেট সময় : ০৩:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৭১৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বেতার রাজশাহী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাগাতিপাড়ার বাউয়েট

বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চল আয়োজিত “আমরাই সেরা” শীর্ষক ফাইনাল রাউন্ড বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)। রোববার (৩ নভেম্বর) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন মিলনায়তনে যুক্তি তর্ক উপস্থাপনের মাধ্যমে বিজয়ী হয়েছে বাউয়েটের সাদমান আহমেদ, কাজী সুমাইয়া নাইস ও নুজহাত আনিকা রাইসার দল। সেরা বিতার্কিক হয়েছে বিপক্ষ দলের দলনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিফাত হোসেন।

এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান বিচারক এর দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের নিযুক্ত প্রশাসক ড. দেওয়ান মোঃ হুমায়ন কবির। এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রুয়েটের ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ঐশি জ্যোতি ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াকিন সৃজন। উক্ত বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার রাজশাহী এর উপ-আঞ্চলিক পরিচালক বিতার্কিক মোঃ মনিরুল হাসান। বিতর্ক শেষে মডারেটর মো: মনিরুল হাসান বাউয়েট’কে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। এসময় বিতার্কিকগণ ও দর্শকসারীতে থাকা শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউয়েট এর মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান, ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), বাউয়েট ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, আইন অনুষদের ডিন, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, বাংলাদেশ বেতার, রাজশাহী এর আঞ্চলিক পরিচালক মোঃ হাসান আক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম কনকসহ বাউয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক দর্শক শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত ১ আগস্ট ২০২৩ তারিখে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতায় বাউয়েটসহ রাজশাহী অঞ্চলের ৮ টি সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি দল অংশগ্রহণ করে।

November 3, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ বেতার রাজশাহী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাগাতিপাড়ার বাউয়েট

আপডেট সময় : ০৩:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪