নাটোরে যুবদলের নির্যাতীত ও কারাভোগী নেতা-কর্মীদের সংবর্ধনা!
- আপডেট সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ২৮৩ বার পড়া হয়েছে

নাটোরে যুবদলের নির্যাতীত ও কারাভোগী নেতা-কর্মীদের সংবর্ধনা!
নাটোর প্রতিনিধিঃ
বর্তমান সরকারের আমলে নানা সময়ে আন্দোলন সংগ্রামে আওয়ামীলীগের নেতা-কর্মীদের দ্বারা নির্যাতীত ও কারাভোগকারী যুবদলের ১০০ জন নেতা-কর্মীকে সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা যুবদল। রবিবার (২ জুন) বেলা ১২ টার দিকে শরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি চৌধুরি মহিবুল্লাহ সাবুনূর, কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সম্পাদক রুহুল আমিন বাবলু, যুবদলের কেন্দ্রীয় কমিটির ত্রান ও পূণবাসন সম্পাদক মেহেদি হাসান, কেন্দ্রীয় যুবদলের সদস্য আলমগীর কবির, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশের প্রতিটি বিভাগে জেলাতে যুবদলের কারাভোগী এবং আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছেন তাদের সংবর্ধনা প্রদান করছে। তারেক রহমানের নির্দেশে তারা এই সংবর্ধনা দেয়া হয়েছে। বক্তারা আরও বলেন, যুবদল দীর্ঘ ১৫ বছর রাজপথে থেকে আওয়ামী সরকারের দুংশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। এ সময় তারা খালেদা জিয়াসহ সকল সকল নেতা-কর্মীদের মুক্তি চাওয়া হয়।




















