বাগাতিপাড়ার আমিরুল নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ৩
- আপডেট সময় : ০৭:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ার আমিরুল নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ৩
নিজস্ব প্রতিনিধিঃ
বাগাতিপাড়ার আমিরুল নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ৩। নাটোরে মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে বাগাতিপাড়ার কৃষক আমিরুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। এ সময় অন্তত আরো তিনজন আহত হন। রোববার (৩০ জুলাই) সকালে নাটোর-বাগাতিপাড়ার সড়কের তেবাড়িয়া রেলগেট সংলগ্ন মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকগোয়াশ (কুলপাড়া) গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। আহতরা হলেন, পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও মুন্টু আলী এবং জামনগর ইউনিয়নের জালালপুর গ্রামের আসলাম উদ্দিন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার তমালতলা বঙ্গবন্ধু মোড় থেকে ৬জন যাত্রী নিয়ে এক অটো নাটোরে যাচ্ছিল। তেবাড়িয়া রেলগেটের মন্দির এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল অটোকে ধাক্কা দেয়। এতে অটো উল্টে গিয়ে অটোর চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কৃষক আমিরুলকে মৃত ঘোষনা করেন।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয়েজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে বিকাল পৌনে ৬ টার দিকে নিহতের মরদেহ বাগাতিপাড়ায় তার নিজ বাড়িতে নেওয়া হয়। মাগরিব নামাজের পর গালিমপুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে নিহতের লাশ দাফন সম্পূর্ণ হয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান নয়েজ মাহমুদ।




















