বড়াইগ্রামের একটি বিল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার!
- আপডেট সময় : ০৯:২০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

বড়াইগ্রামের একটি বিল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার!
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
বড়াইগ্রামের একটি বিল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামের একটি বিলের মধ্যে থেকে লিয়াকত সরকার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার নগর ইউনিয়নের মনপিরীত এলাকার বিল থেকে হাফপ্যান্ট পড়িহিত ও খালি গা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত লিয়াকত সরকার উপজেলার দোগাছি গ্রামের মৃত চয়েন উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ ও মৃতের স্বজনরা জানান, সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল লিয়াকত। সকালে উপজেলার মনপিরীত বিলের স্লুইটগেট খালের ধারে লিয়াকতের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা মনপিরীত এলাকার একটি খালের স্লুইস গেইটের ধারে লিয়াকতের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর কৃষক লিয়াকতের মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব হবে বলে তিনি জানান।






















